AskMasail.com ওয়েবসাইট সম্পর্কে

ইসলামী জিজ্ঞাসা ও সমাধান : মাসাইল ও ফাতাওয়া

ইসলামী শরীয়াহ ভিত্তিক জীবন ঘনিষ্ট প্রশ্ন ও উত্তর : মাসাইল ও ফাতাওয়া

একটি দাওয়াতি, গবেষণাধর্মী ও শিক্ষামূলক ওয়েবসাইট।

এ ওয়েব সাইটের উদ্দেশ্য-লক্ষ্য :

জীবনের প্রতি মুহুর্তে চলতে কত জিজ্ঞাসা থাকে তার সঠিক ইসলামী সমাধান জানা থাকে না ৷ ফলে মানাও হয় না ৷ যাতে জেনে মানা যায় তার জন্য এই আয়োজন ৷

There is questions to know about the exact Islamic solution in life. The result is not accepted. This is the arrangement for anyone to know about it.

ليس هناك شك في معرفة الحل الإسلامي الدقيق في الحياة. النتيجة غير مقبولة. هذا هو الترتيب لأي شخص أن يعرف عن ذلك.

মুসলিম কিংবা অমুসলিম প্রশ্নকারীর পক্ষ থেকে ইসলাম সম্পর্কে প্রাপ্ত প্রশ্নাবলির গবেষণানির্ভর, দলিলভিত্তিক এবং যতদূর সম্ভব বিস্তারিত ও সহজভাষায় উত্তর প্রদান।

জীবনঘনিষ্ঠ বিভিন্ন বিষয়ে মানুষকে প্রশ্নোত্তর প্রদানের মাধ্যমে মানুষের চাহিদা পূরণ ও দিক নির্দেশনা প্রদান।

ইসলাম সম্পর্কে সন্দেহ-সংশয়ের জবাব প্রদান।

ইসলামী দাওয়াহ, ইসলামী জ্ঞানের প্রসার ও মুসলমানদের অজ্ঞতা দূরীকরণ।

দায়মুক্তি নোটিশ (DISCLAIMER)

১. সাধারণ শর্তাবলি
https://askmasail.com/ কেবলমাত্র শরীয়াহ-সংক্রান্ত প্রশ্নের উত্তর প্রদান করে। প্রদত্ত প্রশ্নোত্তরসমূহ শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে https://askmasail.com/ ওয়েবসাইটে প্রকাশিত হয়।

২. প্রেক্ষিতভিত্তিক প্রয়োগ
অনেক উত্তর নির্দিষ্ট পরিস্থিতি, স্থান, বা প্রেক্ষাপটের সাথে সম্পর্কিত। সুতরাং, অন্য কোনো ভিন্ন পরিস্থিতি বা পরিবেশে প্রদত্ত উত্তরগুলোকে শরীয়াহর চূড়ান্ত হুকুম নির্ধারণের ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে না। নির্ধারিত প্রেক্ষাপটের বাইরে এসব উত্তরের ব্যবহারজনিত কোনো দায় https://askmasail.com/ বহন করবে না।

৩. রায়ের সীমাবদ্ধতা
প্রদত্ত শরীয়াহর রায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রশ্নের প্রেক্ষিতে প্রদান করা হয়েছে। এটি প্রশ্নের সাথে একত্রে পড়া আবশ্যক।

৪. দায়মুক্তি
https://askmasail.com/ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধ নয় যদি কেউ এই উত্তরের ওপর আমল করে অথবা না করে এবং তার ফলে কোনো ক্ষতি বা লোকসান হয়ে থাকে। https://askmasail.com/ এ কারণে সম্পূর্ণভাবে দায়মুক্ত।

৫. আইনি প্রয়োগ
https://askmasail.com/ -এর প্রদত্ত উত্তর কোনো আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না, যদি না পূর্বানুমোদিত লিখিত সম্মতি গ্রহণ করা হয়।

৬. বহিঃলিঙ্কের সীমাবদ্ধতা
https://askmasail.com/ এর ইমেইল, উত্তর এবং প্রবন্ধে প্রদত্ত লিংক শুধুমাত্র সংশ্লিষ্ট রেফারেন্স উপকরণের জন্য সীমাবদ্ধ। উক্ত ওয়েবসাইটের অন্যান্য কন্টেন্টের প্রতি এটি কোনো প্রকার সমর্থন বা অনুমোদন হিসেবে গণ্য করা যাবে না।

পরিচালনা :

পরিচালনায় রয়েছেন নির্মোহ, কর্মঠ ও আস্থাভাজন আলিম শাইখ মুফতী মাসুম বিল্লাহ, Eng. Jahid Hossain ও একঝাক তরুণ, যাদের হৃদয়ে রয়েছে উম্মাহর দরদ এবং স্বজাতির প্রতি সীমাহীন ভালোবাসা।

উত্তরগুলো প্রদান ও তত্ত্বাবধান করেন :

ইসলামী চিন্তাবিদ, আলোচক, লেখক, গবেষক, ইসলামী অর্থনীতিবিদ ও ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী

শাইখ মুফতী মাসুম বিল্লাহ

Senior Mufti & Muhaddith, Jamia Islamia Darul Uloom, Dhaka (Masjidul Akbar), Mirpur-1, Dhaka.
Ustazul Ifta, Markazul Buhus al-Islamiah, Dhaka.
Chief Mufti, Munawwara Islamic Research Center, Binnadangi, Manikganj.
Chairman, Shariah Advisory & Research Council (SARC), Mirpur-1, Dhaka.
http://www.sarcbd.com

https://www.facebook.com/m.masumbl

muftimasum87@gmail.com

ওয়েবসাইটের নীতি:
এ ওয়েবসাইট আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকিদা ও সলফে সালেহীনের অনুসরণের প্রচার করে।

এ ওয়েবসাইট সর্বোচ্চ চেষ্টা করে, যাতে করে উত্তরগুলো গ্রন্থিত হয় কুরআন-সুন্নাহর দলিলভিত্তিক এবং গৃহীত হয় ইমাম আবু হানিফা (রহঃ), ইমাম মালেক (রহঃ), ইমাম শাফেয়ি (রহঃ) ও আহমাদ বিন হাম্বল (রহঃ) এর মাযহাব চতুষ্টয়ের আলেমগণের বক্তব্য, পূর্বসুরি বা উত্তরসুরি অন্যান্য আলেমগণের বাণী, ফিকাহ কাউন্সিলগুলোর সিদ্ধান্তবলি ও ইসলামী জ্ঞানের বিভিন্ন শাখায় পারদর্শী তালিবুল ইলমগণের মতামত থেকে। 

এ ওয়েবসাইট তর্ক, অশোভন কথা ও ঝগড়া ইত্যাদি এড়িয়ে চলে যেগুলোতে কোন কল্যাণ নেই।

তাই আশা রাখি আপনারা এই ওয়েবসাইট থেকে ইসলামের সঠিক তথ্যগুলো জানতে এবং আমল করতে পারবেন।

আল্লাহ্‌ যেন আমাদেরকে এ পথে অবিচল রাখেন, হেদায়েতের উপর সুদৃঢ় করেন এবং তিনি যা পছন্দ করেন ও ভালবাসেন আমাদেরকে যেন তা করার তাওফিক দেন। আমীন!

অনুগ্রহ করে আপনার পরিচিতজনের কাছে শেয়ার করে আমাদের এই খিদমতের সাথে নিজেকে জড়িয়ে দুনিয়া ও আখেরাতের কামেয়াবী হাসিল করুন।

আপনাদের পরামর্শ, সহযোগিতা আমাদের সব সময়ের জন্য প্রয়োজন।

আমাদের ওয়েবসাইট সম্পর্কে আপনার কোন মূল্যবান মতামত বা কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্মে জানাতে ভুলবেন না, আপনাদের দেয়া যৌক্তিক পরামর্শগুলোকে আমরা সাদরে গ্রহণ করার আশা রাখি।

এ ওয়েবসাইট এর মাধ্যমে যদি কারো বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, (আল্লাহ কবুল করলে) তাতেই আমাদের সার্থকতা।

এ ওয়েবসাইট এর প্রসার, প্রচারের কাজ আপনাদেরই করতে হবে।

আপনার মাধ্যমে পেইজ থেকে যত সংখ্যক মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ এর প্রতিদান আপনিও পাবেন।

তাই বেশি বেশি লাইক, শেয়ার, অন্যদেরকে ইনভাইট সহ যে যেভাবে পারেন আমাদের দাওয়ার কাজকে দ্বীনের স্বার্থে ছড়িয়ে দিন।

ভালো কাজে প্রতিযোগিতা চলুক।

~রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ

“যে ব্যক্তি কোনো কল্যাণের দিকে পথপ্রদর্শন করে, সে আমলকারীর অনুরূপ প্রতিদান পায়।”

[ সহীহ মুসলিমঃ ১৮৯৩]

টেলিগ্রাম: https://t.me/askmasailbd

ফেসবুক পেজ: islamijiggasa

Facebook Comments Box