Author Archives: Mufti Masum Billah

About Mufti Masum Billah

■ Senior Mufti & Muhaddith, Jamia Islamia Darul Uloom Dhaka (Masjidul Akbar Complex) Mirpur 1 Dhaka Bangladesh. ■ Ustazul Ifta, Markazul Buhus Al-Islamia Dhaka. ■ Head Mufti, Munawwarah Islamic Research Centre, Manikganj. ■ Chairman, Shariah Advisory & Research Council (SARC). ■ Mufassirul Quran, BCIC Housing Jame Masjid, Mirpur 1 Dhaka Bangladesh.

অমুসলিম দেশে নাগরিকত্ব গ্রহণ কি বৈধ?

প্রশ্ন: অমুসলিম রাষ্টের বসবাসের জন্য নাগরিকত্ব গ্রহণ করা কি বৈধ? উত্তর: وبالله سبحانه التوفيق মূলত: অমুসলিম রাষ্ট্রে স্থায়ী নাগরিকত্ব গ্রহণ নাজায়িয। তবে নিম্নোক্ত শর্তে বৈধ হবে: ১. স্বাধীনভাবে ধর্মকর্ম পালন, ২.শরিয়তবিরোধী কোনো কাজ না করা, ৩. অন্য কোন মুসলিম রাষ্ট্রে নাগরিকত্ব না পেলে; ৪. এবং অমুসলিম রাষ্ট্রে স্থায়ী নাগরিকত্ব গ্রহণে একান্ত নিরুপায় হলে; যেমন-নিজ দেশে… Read More »

অমুসলিম রাষ্ট্রে চাকুরি কি বৈধ?

প্রশ্ন: অমুসলিম রাষ্টের চাকুরি বিশেষত প্রশাসনিক দায়িত্বে চাকুরি কি বৈধ? উত্তর: وبالله سبحانه التوفيق এই কাজে প্রবেশকারী ব্যক্তি যদি কল্যাণের প্রতি আহবান করে, মন্দকে হ্রাস করে, নিপীড়িতদের কাছ থেকে অবিচার অপসারণ করে এবং যতটা সম্ভব মানুষকে উপকৃত করে, তবে এই কাজের মধ্যে কোনও দোষ নেই। তবে এতে প্রবেশকারী ব্যক্তি যদি মানুষের অত্যাচারে অবস্থানটি কাজে লাগাতে… Read More »

হালাল প্রাণীর কোন অঙ্গ খাওয়া হারাম?

প্রশ্ন: হালাল প্রাণীর কোন অঙ্গ খাওয়া হারাম আর কোন অঙ্গ খাওয়া হালাল? উত্তর : وبالله سبحانه التوفيق হালাল প্রাণীর প্রবাহিত রক্ত খাওয়া হারাম ও নিষিদ্ধ। তবে যে রক্ত গোশতের সঙ্গে লেগে থাকে তাতে কোন অসুবিধা নেই। এ ছাড়া ৬টি জিনিস খাওয়া মাকরূহ তাহরীমী— ১. পিত্ত, ২. মূত্রথলি, ৩. চামড়া ও গোশতের মাঝে সৃষ্ট জমাট মাংসগ্রন্থি,… Read More »

গরুর ভুড়ি (বট) খাওয়া কি হালাল?

প্রশ্ন: গরুর ভুড়ি খাওয়া নিয়ে বিভিন্ন কথা শোনা যায়। আসলেই কি গরুর ভুড়ি বট খাওয়া হালাল? উত্তর : وبالله سبحانه التوفيق যে কোন হালাল পশুর ভুড়ি বা বট খাওয়া হালাল ও বৈধ। তবে খুব ভাল ভাবে পবিত্র-পরিস্কার করে খাবে। আল্লাহ তাআলা বলেন, قل لاَّ أَجِدُ فِي مَا أُوْحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ إِلاَّ أَن… Read More »

ব্যাংকের স্কলারশিপ গ্রহণ বৈধ কি?

প্রশ্ন: ব্যাংকের স্কলারশিপ গ্রহণ করা বৈধ হবে কি? উত্তর: وبالله سبحانه التوفيق সুদভিত্তিক পরিচালিত ব্যাংক সাধারণত সুদ হতেই স্কলারশীপ প্রদান করে; তাই উক্ত ব্যাংক সুদভিত্তিক পরিচালিত হলে আপনার স্কলারশীপ হালাল হবে না। তবে আপনি গরীব ও নিডি হলে একজন বিজ্ঞ মুত্তাকী মুফতীর পরামর্শ ও সিদ্ধান্তক্রমে উক্ত স্কলারশীপ বৈধ হবে। হ্যাঁ, যদি হালাল বা বৈধ ফান্ড… Read More »

কুরবানী কেমন হতে হবে?

1.নিয়ত খালিছ, পরিশুদ্ধ হতে হবে ১। আল্লাহ তাআলা বলেন: “কাজেই আপনি আপনার রবের উদ্দেশ্যে নামায আদায় করুন এবং কুরবানী করুন”[সূরা কাউছার, আয়াত: ২] ২। আল্লাহ তাআলা আরও বলেন: “বলুন, আমার সালাত, আমার নুসুক (কুরবানী), আমার জীবন ও আমার মরণ সৃষ্টিকুলের রব আল্লাহ্‌রই জন্য”[সূরা আনআম, আয়াত: ১৬২] সাঈদ বিন যুবায়ের বলেন: নুসুক হচ্ছে- কুরবানী। কারো কারো… Read More »

৯ যিলহজের আমল নন হাজীদের জন্য!

২টি_আমল! আসুন! করার চেষ্টা করি, আল্লহ তাআলা তাওফীক দিন, আমীন! ১টি_ওয়াজিব: * আইয়ামে তাশরীকে তাকবীর বলা নয় জিলহজের ফজর থেকে তের তারিখের আছর পর্যন্ত মোট ২৩ ওয়াক্ত নামায হয়। এই ২৩ ওয়াক্ত প্রত্যেক ফরয নামাযের পর একবার এই তাকবীর পড়বে— ‎اَللهُ أَكْبَرُ، اَللهُ أَكْبَرُ، لَاإِلَهَ إِلاَّ اللهُ، وَاللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ وَلِلّٰهِ الحَمْدُ হযরত উমর… Read More »

কুরবানীর পশুর দাঁত ধর্তব্য নাকি বয়স?

প্রশ্ন: কুরবানীর পশুর দাঁত ধর্তব্য নাকি বয়স? উত্তর : وبالله سبحانه التوفيق হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‎لَا تَذْبَحُوا إِلَّا مُسِنَّةً، إِلَّا أَنْ يَعْسُرَ عَلَيْكُمْ، فَتَذْبَحُوا جَذَعَةً مِنَ الضَّأْنِ. তোমরা (কুরবানীতে ) ‘মুসিন্না’ ছাড়া যবেহ করবে না। তবে সংকটের সময় ছ’মাস বয়সী ভেড়া দুম্বা যবেহ করতে পারবে। -সহীহ মুসলিম, হাদীস ১৯৬৩… Read More »

রেকর্ড হতে কুরআন তিলাওয়াত শুনলে সওয়াব হয় কি ?

প্রশ্ন: রেকর্ড হতে কুরআন তিলাওয়াত শুনলে সওয়াব হয় কি ? উত্তর: وبالله سبحانه التوفيق কুরআনের তিলাওয়াত স্বতন্ত্র ইবাদত। আর তিলাওয়াত সহীহ হলে ইবাদত হয় । তিলাওয়াত সহীহ গণ্য হয় তখন; যখন আহলুত তাময়ীয তথা শারীয়াহর দৃষ্টিতে যোগ্যতা সম্পন্ন হয়; যার ভাল-মন্দ পার্থক্য করার ক্ষমতা ও যোগ্যতা আছে। তখন তার তিলাওয়াতকৃত অংশ কুরআন হিসেবে গণ্য হয়।… Read More »

জীবিত পশু ওজন করে বেচা-কেনা কি বৈধ ?

https://m.youtube.com/watch?v=TY5jGZVNhj0

স্নাক ভিডিও (Snack Video) এ্যাপস ব্যবহার ও তা দিয়ে ইনকাম কি বৈধ ?

প্রশ্ন: স্নাক ভিডিও (Snack Video) এ্যাপস ব্যবহার ও তা দিয়ে ইনকাম কি বৈধ ? উত্তর : وبالله سبحانه التوفيق স্নাক ভিডিও (Snack Video) অ্যাপস ব্যবহার ও তা দিয়ে ইনকাম নাজায়িয ও অবৈধ। বরং মারাত্মকতম ফিতনা ও অশ্লীলতাপূর্ণ গোনাহের কাজ। অনুসন্ধানী তথ্যানুযায়ী স্নাক ভিডিও (Snack Video) অ্যাপলিকেশনে শরয়ী দৃষ্টিকোণ হতে নিম্নোক্ত ত্রুটি রয়েছে: ১. এতে গায়রে… Read More »

যিলহজ্জ মাস গুরুত্ব-ফযীলত; আমল-করণীয়

রমাযানের পর বান্দা আবার গোনাহের সাগরে হাবুডুবু খেয়ে মাগফিরাত-রহমতের ভিখারী! আর এই মাগফিরাত-রহমত দানের জন্যই আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ যে, তিনি কিছু সময়কে বিশেষ মর্যাদা ও সুযোগপূর্ণ করে দান করেছেন। এমনকি কিছু সময়, কিছু দিন এমন রয়েছে, যা অন্য সময়ের চেয়ে অধিক বৈশিষ্ট্যমণ্ডিত ও মহিমাময়। ‘আশারায়ে যিলহজ্ব’ ও ‘আইয়ামে তাশরীক’ অর্থাৎ যিলহজ্বের প্রথম তেরটি দিন… Read More »