প্রশ্ন:
মহিলারা বাসায় নামায পড়বে কখন? মসজিদের আযানের পর নাকি আগেও পড়তে পারবে ? নাকি মসজিদের আযান-জামাতের অপেক্ষা করে পরে পড়বে ?
উত্তর: وبالله سبحانه التوفيق
মহিলাদের ওয়াক্ত শুরুর সাথে সাথেই নামায পড়া বৈধ। চাই মসজিদের আযান-জামাত হোক না হোক।
তাদের নামায পড়ার জন্য মসজিদের আযান-জামাতের অপেক্ষা করা জরুরী নয়।
তবে যে সব মহিলারা ওয়াক্তের শুরু-শেষ জানে না তাদের করণীয় হল,
তারা ওয়াক্ত জানা লোকের থেকে ওয়াক্তের শুরু-শেষ জেনে নিয়ে তদানুযায়ী নামায পড়বে বা মসজিদের আযান-জামাতের অপেক্ষা করে নামায পড়বে। যাতে ওয়াক্তের আগে-পরে নামায পড়ার ভুল থেকে বাঁচতে পারে।
উল্লেখ্য, মহিলাদের জন্য উত্তম হল,
ফজরের নামায অন্ধকার থাকতেই পড়বে, অন্ধকার কমে আলোকময় হওয়ার অপেক্ষা করবে না। কেননা তাদের জন্য সবসময় ফজরের নামায অন্ধকার থাকতেই পড়া মুস্তাহাব।
আর জুমআর দিনের যোহরসহ অন্যান্য নামায পুরুষদের জামাত শেষ হওয়ার পর আদায় করা উত্তম। والله تعالى أعلم
والأصل فيه قوله تعالى : (أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقران الفجر… ) الآية
وفي الدر المختار:
(وَالْمُسْتَحَبُّ) لِلرَّجُلِ (الِابْتِدَاءُ) فِي الْفَجْرِ (بِإِسْفَارٍ وَالْخَتْمُ بِهِ) هُوَ الْمُخْتَارُ بِحَيْثُ يُرَتِّلُ أَرْبَعِينَ آيَةً ثُمَّ يُعِيدُهُ بِطَهَارَةٍ لَوْفَسَدَ . . . . . . (إلَّا لِحَاجٍّ بِمُزْدَلِفَةَ) فَالتَّغْلِيسُ أَفْضَلُ كَمَرْأَةٍ مُطْلَقًا، وَفِي غَيْرِ الْفَجْرِ الْأَفْضَلُ لَهَا انْتِظَارُ فَرَاغِ الْجَمَاعَةِ.
وفي رد المحتار:
(قَوْلُهُ: لِلرَّجُلِ) يَأْتِي مُحْتَرَزُهُ. (قَوْلُهُ: فِي الْفَجْرِ) أَيْ صَلَاةِ الْفَرْضِ، وَفِي صَلَاةِ السُّنَّةِ قَوْلَانِ كَمَا يَأْتِي لِلشَّارِحِ ط. (قَوْلُهُ: بِإِسْفَارِهِ) أَيْ فِي وَقْتِ ظُهُورِ النُّورِ وَانْكِشَافِ الظُّلْمَةِ، سُمِّيَ بِهِ؛ لِأَنَّهُ يُسْفِرُ: أَيْ يَكْشِفُ عَنِ الْأَشْيَاءِ خِلَافًا لِلْأَئِمَّةِ الثَّلَاثَةِ؛ لِقَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ: «أَسْفِرُوا بِالْفَجْرِ؛ فَإِنَّهُ أَعْظَمُ لِلْأَجْرِ»، رَوَاهُ التِّرْمِذِيُّ وَحَسَّنَهُ. وَرَوَى الطَّحَاوِيُّ بِإِسْنَادٍ صَحِيحٍ: مَا اجْتَمَعَ أَصْحَابُ رَسُولِ اللهِ ﷺ عَلَى شَيْءٍ مَا اجْتَمَعُوا عَلَى التَّنْوِيرِ بِالْفَجْرِ. وَتَمَامُهُ فِي «شَرْحِ الْمُنْيَةِ» وَغَيْرِهَا . . . . . . . (قَوْلُهُ: مُطْلَقًا) أَيْ وَلَوْ فِي غَيْرِ مُزْدَلِفَةَ؛ لِبِنَاءِ حَالِهِنَّ عَلَى السَّتْرِ وَهُوَ فِي الظَّلَامِ أَتَمُّ.
قال ابن قدامة في المغني: فأما من لا تجب عليهم الجمعة كالمسافر والعبد والمرأة والمريض وسائر المعذورين فله أن يصلي الظهر قبل صلاة الإمام في قول أكثر أهل العلم.
وراجع: علم الفقہ، آپ کے مسائل اور ان کا حل
✍ উত্তর প্রদান
মুফতী মাসুম বিল্লাহ

■ Senior Mufti & Muhaddith, Jamia Islamia Darul Uloom Dhaka (Masjidul Akbar Complex) Mirpur 1 Dhaka Bangladesh.
■ Ustazul Ifta, Markazul Buhus Al-Islamia Dhaka.
■ Head Mufti, Munawwarah Islamic Research Centre, Manikganj.
■ Chairman, Shariah Advisory & Research Council (SARC).
■ Mufassirul Quran, BCIC Housing Jame Masjid, Mirpur 1 Dhaka Bangladesh.
