প্রশ্ন:
সিজদার মধ্যবর্তী বৈঠকের দোয়া কি? জানিয়ে উপকৃত করবেন।
উত্তর: وبالله سبحانه التوفيق
১. হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মাঝে বলতেন-
اَللّهُمَّ اغْفِرْلِيْ وَارْحَمْنِي وَاهْدِنِيْ وَعَافِنِيْ وَارْزُقْنِيْ
অর্থ : হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমাকে রহম করুন, আমাকে হেদায়েত দান করুন, আমাকে শান্তি দান করুন এবং আমাকে রিজিক দান করুন।
আবূ দাউদ, ১/২৩১, নং ৮৫০; তিরমিযী, নং ২৮৪, ২৮৫; ইবন মাজাহ, নং ৮৯৮। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ১/৯০; সহীহ ইবন মাজাহ ১/১৪৮। ]
২. হজরত হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই সিজদার মধ্যবর্তী বৈঠকে এ দোয়াটি পড়তেন-
رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي
অর্থ : হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন। হে আমার রব্ব! আপনি আমাকে ক্ষমা করুন।
[আবূ দাউদ ১/২৩১, নং ৮৭৪; ইবন মাজাহ্ নং ৮৯৭। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ, ১/১৪৮।]
والله تعالى اعلم

■ Senior Mufti & Muhaddith, Jamia Islamia Darul Uloom Dhaka (Masjidul Akbar Complex) Mirpur 1 Dhaka Bangladesh.
■ Ustazul Ifta, Markazul Buhus Al-Islamia Dhaka.
■ Head Mufti, Munawwarah Islamic Research Centre, Manikganj.
■ Chairman, Shariah Advisory & Research Council (SARC).
■ Mufassirul Quran, BCIC Housing Jame Masjid, Mirpur 1 Dhaka Bangladesh.
